Sunday, 8 November 2026

বোধের নির্বাসন

ছেলেটির আজকে অনেক মেজাজ গরম। শুধু আজকেই না, বাইরে বের হলে প্রায়ই এমন মেজাজ খারাপ থাকে। বাসা থেকে বের হলেই দুনিয়া তার কাছে জাহান্নাম মনে হয়। মা-বাবাকেও এটা নিয়ে বলে লাভ নেই; তাদের ধারণা, জেন জি বলেই সবকিছুতে মাথা গরম হয়ে যায়। আর এটা শুনলে আজিজের মাথা আরও আগেই গরম হয়। এক তো বাইরের জ্বালা, এই দিকে আবার মা-বাবার এমন পক্ষপাতধারার চিন্তা। সব মিলিয়ে মনে হয়, এই দেশটাই আসলে অদ্ভুত। সকাল-বিকাল সবাইরে আক্কেল নিয়ে জ্ঞান দেওয়া উচিত।

রাস্তায় বের হলেই কেউ গায়ে এসে পড়ে, কেউ বা হাঁকডাক দিয়ে চিল্লায়, কেউ মনে হয় এই বুঝি তার বাহনটা শরীরে তুলেই দিচ্ছে। ফুটপাতেও শান্তি নাই।

সবকিছুতে বিরক্তি চলে আসে। কিছু কিছু ইতর ধাঁচের বান্দা টিটকারি করে বলে, তুই এর থেকে ভালো দেশ ডিজার্ভ করিস। এই যে আমাদের স্বজাতির একটা বড় সমস্যাই হচ্ছে, নিজের সমস্যা না দেখে বরং অন্য কিছু দিয়ে নিজের দোষগুলা ঢেকে ফেলা। এখানে প্রতিটা সমস্যাকেই আসলে গর্ব বা স্বাভাবিক ব্যাপার হিসেবে ভাবা হয়, কিংবা যে ভুক্তভোগী, তার ওপর দায় চাপিয়ে দেওয়া হয়।

ওই দিনের ঘটনা, মহল্লা দিয়ে যাচ্ছি। পথে প্রচুর হট্টগোল; এগুলা দেখলে আগ্রহ তো জাগেই না, বরং যারা এগুলা করে, ওদেরকে দিনে তিন বার থাপড়াইতে মন চায়। পাশ দিয়ে যেতে যেতে যা বুঝলাম, হট্টগোল আসলে একটা মেয়ে আর কিছু ছেলে। মেয়েকে টিজিং করা হয়েছে, আর মেয়ে প্রতিবাদী হওয়াতেই বিপত্তি ঘটছে। কেন সে প্রতিবাদ করল, কেন বা সে বুকে ওড়না না জড়িয়ে বের হয়েছে। ছেলেদেরকে বাঁচানোর জন্যেও কেউ কেউ পক্ষ নিয়েছে। মাঝেমাঝে মন চায়, এমন সব শালাদেরকে বাঁশ দিয়ে পিটাই। জানোয়ারগুলা নিজেদের দোষ ঢাকার জন্য ওই আরেকটা ঘটনা যোগ করে, সাথে এমন আরও কিছু জানোয়ার তাদেরকে উৎসাহ দেয়। অথচ কেউ তাদেরকে বলে না, কেন তারা নিজেদের চোখ হেফাজত করে নাই।

এমন সব সমস্যার জন্ম প্রতিদিন। বাসে উঠলে কেউ ফোন টিপতে থাকলে বা কারও সাথে চ্যাট করতে থাকলে, বাকিদের যেমনেই হোক, কী চ্যাট হচ্ছে তা জানা জরুরি। না হলে যে তার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এই যে আমাদের লাখ লাখ টাকা খরচ করে মানুষ বানানোর মিশনে নামানো হয়, তার আগে আমাদেরকে হাজার টাকা খরচ করে আক্কেলবান বানানো বেশি জরুরি। না হলে আমরা যে হুটহাট অন্যকে বিব্রতকর অবস্থায় ফেলে দেই, এবং সেটা যে খুব খারাপ, সেটা বোঝার মতো আক্কেলও আমাদের হয় না।

আজিজ প্রতিদিন এমন ঘটনার মধ্য দিয়ে যেতে যেতে নিজেও অসহিষ্ণু হয়ে উঠছে। হুটহাট রেগে যাওয়া, কিছু হলেই অন্যের সাথে ঝামেলায় জড়িয়ে পড়া।

আর এই আচরণ নিয়ে তার মা-বাবাও বিরক্ত। এই তো গত সপ্তাহের ঘটনা, একটা ছেলে তাকে গালি দিয়েছে বলে তার গাল থেতলিয়ে দিয়ে এসেছে। পরে এটা নিয়ে বিরাট হট্টগোল বেধে যায়। ওই ছেলের বাবা এলাকার পাতি নেতা, তাই ছেলের এই মাইর খাওয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি। এর জন্যে যত রকম ঝামেলা করা দরকার ছিল, সবকিছু প্রস্তুত করেই এসেছে আজিজকে বুঝানোর জন্যে। কিন্তু আজিজের বাবা-মায়ের একান্ত প্রচেষ্টা আর বুদ্ধিমত্তার কারণেই এই যাত্রায় আজিজ বেঁচে যায়, যদিও এর জন্যে তার মা-বাবাকে মূল্য দিতে হয়েছে। ছেলের হয়ে মুচলেকা আর চিকিৎসা খরচ বাবদ ওই পাতি নেতার হাতে এক লাখ টাকা তুলে দিতে হয়েছে।

এত মানুষ আর পাতি নেতার হুংকার দেখে আজিজ ঘাবড়ে গেলেও, বাবা-মায়ের এমন আকুতি-বিনুনি তাকে বেশ বিরক্ত করে তোলে। আবার ওই অবস্থায় নিজেকে খুব অসহায় অবস্থায় দেখা ছাড়া তার আর কিছুই করার ছিল না।

সবকিছু যখন স্বাভাবিক হয়ে এসেছে প্রায়, তখন আজিজের বাবা-মা তাকে ডেকেছে কথা বলার জন্যে। যদিও শেষের কিছুদিন তারা তিনজন এক বাসায় থাকলেও, প্রয়োজন ছাড়া কারও সাথে কারও ওইভাবে কথা বলা হয়ে ওঠেনি। যেন অলিখিত একটা মৌন চুক্তি হয়েছে কথা না বলার।

এ মুহূর্তে বাবা-মা যা যা বলবেন, তা মেনে নিতে হবে ভেবেই আগে থেকেই চুপ থেকেছে আজিজ। যদিও অযৌক্তিক কিছুই বলে নি তার মা-বাবা। এজন্যে অবশ্য আজিজের মধ্যে একটা স্বস্তির নিশ্বাস ছিল।

"যে তুমি সবাইকে নিয়ে বিরক্ত, সবকিছু নিয়ে বিরক্ত। সে তুমিও তো এখন বিরক্তির কারণ হয়েছো। নিজের মধ্যেও যে ধৈর্যশক্তি বলে কিছু রাখো নি। শেষে এমন এক জায়গায় গ্যাঞ্জাম বাধিয়েছ, একটুর জন্যে আমরা সবাই বিপদে পড়তে যাচ্ছিলাম।"

তাঁদের মুখে এমন কথা যৌক্তিক, এটা নিয়ে তর্ক করার জায়গা থাকলেও চুপ থাকাটাই উত্তম মনে হয়েছে আজিজের কাছে।

আসলে এমন অসহিষ্ণুতা আর অস্থিরতা যে কোনো মানুষকেই বদরাগী আর ক্ষিপ্ত করে তোলে। মানুষগুলা আস্তে আস্তে সব কেমন হয়ে যায়। না চাইলেও যেন কোথায় কারও সাথে ঝামেলায় জড়িয়ে যেতে হয়।


বোধের নির্বাসন

মাহতাব হোসেন 

মাহতাবের ডায়েরি 

০৮-১১-২৬




Wednesday, 17 November 2021

কবিতা

 তাহার সাথে প্রেম নেই,

নেই কোন সংঘাত, 

ধৈর্যবান হয়েও হচ্ছে না লেখা,

তবুও মিটিমিটি আশা নিয়ে ভাবি 

যদি আসে সে চিন্তাকালে নিরালায়, 

প্রিয় কবিতার দল-মাঝেমাঝে চিন্তা করি

যদি হতে পারি তোমাদের স্রষ্টা, 

ছন্দ মিলুক-না মিলুক, শব্দে শব্দে লিখে যাবো 

এক একটি কবিতা, সবাই জানবে তখন

কবিতারাও রাজস্বাক্ষী হয়! 

ক্ষুধা-মন্দা, চুরি কিংবা রাজাদের খামখেয়ালি কান্ডে! 

তবুও ভাবি একদিন বিদ্রোহ হবে কবিতার বাক্য হয়ে! 


মাহতাবের ডায়েরী

০৪-১১-২১

বিষন্ন শহর

 বিষন্নতায় মিশে আছে এ শহুরে বাতাস 

আড়ি পেতে শুনা যায় কান্নার আওয়াজ 

স্বার্থক্ষুধায় মগ্ন আত্মার আত্মীয়তা 

লুকিয়ে মুক্তি খোঁজে বোবা চাতকের দল! 


বিশাল এই ক্যানভাস, এক রনতরী 

যুদ্ধ যুদ্ধ খেলে শেষ যার, নয়তো লুকিয়ে

খুঁজে- মুক্তি নামক মরীচিকা!


চড়ামূল্যে পন্য ভোজন, সইচে না পকেট 

তবুও মুখ ভর্তি নিরবতা, উন্নয়ন চোখেমুখে 

কেউ যেন কিছু না, ঝমকালো আলোর নিচে! 


হাহাকার কিংবা নীরবতা সবকিছু ঢাকা যায়

শহরের বড়সড় দালানকোঠার আড়ালে 


তবুও এই অমানুষের শহরে, কেউ যেন জেগে উঠুক 

নিজেদের অধিকার আর আত্মসম্মান জাগ্রত করতে! 


মাহতাবের ডায়েরী

০৬-১১-২১

অতীত

 দীর্ঘ কালোছায়ায় ঘেরা অতীত 

শুদ্ধতার খোঁজে নতুন করে;

তবুও ক্ষত আঁকারে জেগে উঠে 

নতুন করে পুরাতন স্মৃতি! 


ভালোবাসার দাবিদার আমিও তবুও

ভুল দরজায় কড়া নাড়ে পুরাতন ক্ষত'য় 

অধিকারবোধ দেখাতে গিয়েও থেমে যায় কথা 

এখনো যে মিলিয়ে নেয় কালো ছায়ায় কথা

একচিলতে ঘাড়বে গিয়েও চুপ হয়েছে মোর কথা 

তবুও থেকে যাবো চুপ তোদের কথায়! 


ভালোবাসার দাবিদার আমিও তবুও থেকেছি চুপ 

এক চিলতে চিলতে করে অচেনা হবে সব 

যদি না মিলে-

সময়ের সাথে গড়িয়ে চলা নতুন মনস্তত্ত্বতা! 


মাহতাবের ডায়েরী

১৩-১১-২১

ক্ষুধার্ত তুমি

 এই ক্ষুধার্ত বেকুপের দল ক্ষুধার যন্ত্রনায় না ভুগে 

অধিকার আদায়ে জ্বালাময়ী হওয়, তুমি ক্ষুধার্ত 

কারন তুমি বোকা, তুমি ক্ষুধার্ত কারন তুমি সচেতন না,

তোমার অধিকার নিয়ে তুমি নিশ্চুপ, জড়ো পদার্থের ন্যায় 

তোমারই সুযোগে যালিমের দল কেঁড়ে নিচ্ছে তোমার অন্ন 

তোমার আয়ের ভাগ, তুমি চুপ তাই চোরেরা বেড়ে উঠে 

তোমার হক মেরে খায়, তারপরেও পাথরের ন্যায় অনড় 

অধিকার নিয়ে আওয়াজ তুলবে না এই শপথে! 


ক্ষুধার যন্ত্রনায় তোমার শরীর কাবু, মন দুর্বল তবুও 

বিপ্লব জাগে না মনে, শুধু ভাব সুদিন আসবে;

এই দুর্বল মানুষিকতা তোমার পতনের কারন তবুও

তুমি বুঝ না ক্ষুধার জ্বালায় কেন মানুষ রাজপথে নামে 

কেন যুগে যুগে বিপ্লবী জন্মায় যালিমদের নিপাত ঘটাতে, 

তুমি চুপ বলে নতুন প্রজন্মের অধিকারকেও বঞ্চিত রাখ 

নতুন পৃথিবীর কাছে তুমিও অপরাধী, তুমি ব্যর্থ বলে! 

প্রজন্মের বাহকেরাও ক্ষুধার্ত পৃথিবী পাবে যদি না জেগে উঠে তোমার কণ্ঠে শোষনের বিরুদ্ধচারী আওয়াজ!


কবিতা-ক্ষুধার্ত তুমি

মাহতাব হোসেন 

Saturday, 28 August 2021

আর্জি-কবিতা

একবার করে স্রষ্টার প্রেমে নতুন ভাবে ডুবি

নতুন দিনটিতে আবার জেগে উঠেছি বলে

নতুন ভাবে মনে আসে শুকরিয়া
নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারছি বলে,
নতুন করে স্রষ্টাকে আবার ভয় করি,
আমার মতো কেউ যখন বিদায় নেয়!
এই অধমের ভয় বেশী, পাপ যে জমে একাকার,
হিসেবে পাল্লা মাপতে গেলে পাবো না ছাড়, তবুও
তোমার দয়ার সাগর যে মস্ত বড়, এইতো ভরসা!
তবুও এই পাপাচারীর একটু আর্জি আবার;
হয় যেন বিদায় বেলা- আলোআধারি সকালে প্রার্থনায়!

Wednesday, 19 February 2020

চেনা অচেনা

দুঃখ শুনার জন্যে একটা নিরাপদ স্থান থাকে
ইচ্ছে জানানোর একজন সঙ্গী থাকে
মন বুঝার জন্যে একজন কেউ থাকে
তোমার, তুমি ছাড়া আর কে আছে?

স্রোতধারা অন্ধকারে তোমার ভাবনায়
ভেসে উঠে না আপন বলে আছে কেউ পাশে?
তুমি কি ভাবো না, মানুষ একা থাকতে পারে না?
নাকি ভাবো, কেউ আপন হয়ে থাকতে চায় না!

মাহতাবের ডায়েরী
১৮-০২-২০২০।